১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহীন গ্রেপ্তার

 

tmp_10626-chakaria-pic-11-12-2016-529844658

চকরিয়ায় পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার তিনবছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহীন (৩৮) অবশেষে গ্রেফতার হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে অভিযান চালিয়ে বদরখালী নৌপুলিশের আইসি এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল তাকে গ্রেফতার করেন। শাহীন উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের সিকান্দরপাড়া গ্রামের মোহাম্মদ ইউছুপের ছেলে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় আসামি শাহীনের বিরুদ্ধে তিন বছরের সাজা দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল আদালত। মামলাটি রুজু হওয়ার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে পালিয়ে থাকেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তিনি বলেন, পালিয়ে থাকাবস্থায় সর্বশেষ রোববার দুপুরে বদরখালী নৌপুলিশের আইসি এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের নিজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হন।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন বলেন, নারী নির্যাতন মামলার গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি শাহীনকে আজ (সোমবার) আদালতে সৌর্পদ্দ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।