১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার ফেরারী আসামি গ্রেপ্তার


চকরিয়া থানা পুলিশ কফিল উদ্দিন (৩৮) নামের নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার উদ্দিন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চোয়ারফাঁিড় স্টেশন এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত কফিল উদ্দিন উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বদিউল আলমের ছেলে।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা ইছমত আরা বেগম নামের এক নারী বাদি হয়ে গ্রেফতারকৃত কফিল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত আসামি কফিল উদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তিনি বলেন, আসামি কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চোয়ারফাঁিড় স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।