মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় নগদ দুইলাখ টাকা নিয়ে বিকাশ দোকানের কর্মচারি লাপাত্তা!

শেয়ার করুন

ফাইল ছবি

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ার থানা রাস্তার মাথায় মাতামুহুরী টেলিকম নামের একটি বিকাশের দোকান থেকে ১ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে কর্মচারি উধাও হয়ে গেছে। গত সোমবার সকাল থেকে ওই কর্মচারির খোঁজ মিলছে না। দোকান কর্মচারির নাম আরিফ উল্লাহ (২২)। আরিফ কক্সবাজারের লিংক রোড় এলাকার হাফেজ আহমদের ছেলে।

মাতামুহুলী টেলিকমের মালিক আরাফাত উদ্দিন বলেন, দোকানের কর্মচারি আরিফ প্রতিদিনের মত চাবি নিয়ে দোকান খুলতে যায়। কিন্তু সোমবার খুব ভোরে আসে দোকান থেকে দুইটি দামি মোবাইল নেটসহ ক্যাশে থাকা প্রায় ১লক্ষ ৯৬ হাজার টাকা নিয়ে সে উধাও হয়ে যায়।

আরাফাত আরো বলেন, সকালে আরিফ আমার ব্যবহারিত ০১৮১২১৫১৫১৩ নাম্বারে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি দোকানে আসতে। আমি দোকানে গিয়ে দেখি আরিফ নেই। পরে সারা দিন অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খুঁজ মেলেনি। এখন ধারণা করছি সেই টাকা নিয়ে পালিয়ে। এই সময় আরিফ দোকানের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন