১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজার চকরিয়ায় বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ
গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আসামী হচ্ছে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ জয়নাল (৩৮)।

রোববার (৬ জুলাই) ভোর রাতে চকরিয়া বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।

পুলিশের সূত্রে জানা যায়, অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ ও এক কিশোরীকে গণধর্ষণে জড়িত চিহ্নিত সন্ত্রাস জয়নাল ওই গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি। এরপর থেকে জয়নালকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, অনেকদিন চেষ্টার পরে চকরিয়া পুলিশের একটি চৌকষ দল অভিযানে চালিয়ে জয়নালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গণধর্ষণের ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র ১টি বন্দুক ও ১টি লম্বা এলজিসহ ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আদালত মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।