৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেএসসি পরীক্ষার্থী আহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মো.মোরশেদ আলম (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দৃর্বৃত্তরা। ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ কোচপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত মোরশেদ আলম কোচপাড়া এলাকার মো.বাদশার ছেলে এবং চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের অষ্ঠম শ্রেণীর শিক্ষার্থী।
চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে গাড়িতে করে বাড়িতে ফিরেন মোরশেদ। চিরিঙ্গা স্টেশনে গাড়ি থেকে নেমে তিনি হেঁটে বাড়িতে যাওয়ার সময় আগে থেকে উৎপেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত পথরোধ করে মোরশেদকে মারধর করে এবং একপর্যায়ে মাথায় ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। তবে এব্যাপারে খোঁজ নিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।