১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় দু’গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ১৫


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীর বানিয়ারছড়া এলাকায় মিউজিক গাড়ি ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা পেকুয়া চৌমুহনী এলাকার নাছির উদ্দীনের পুত্র মো. কায়সার (২৮) ও পেকুয়ার মেহেরনামা এলাকার মঞ্জুর আলমের পুত্র নজির আলম (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রাকটি পেকুয়া থেকে এবং মিউজিক গাড়িটি লামার ফাইতং থেকে চকরিয়া আসছিল। আসা পথে দ্রুতগামি দু’গাড়ির প্রচন্ড সংঘর্ষ হয়। এতে নিহত হয় ইটবাহী ট্রাকের শ্রমিক কায়সার ও নজির আলম। এছাড়া মিউজিক যাত্রীসহ অন্তত ১৫ জন।
সত্যতা নিশ্চিত করে চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশিম মজুদার জানান, দু’ঘটনায় দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।