১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় তালা কেটে স্কুলে চুরি


চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালীস্থ আইডিয়াল কিল্ডার গার্টেন (এসএ আইডিয়াল কিল্ডার গার্টেন) গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরের দল স্কুলের আলমিলার তালা ভেঙ্গে একটি ল্যাপটপ, প্রিন্টার, নগদ টাকা, বিভিন্ন মুল্যবান কাগজপত্রসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটেছে এ চুরির ঘটনা।
স্কুলটির পরিচালক শহিদুল ইসলাম সিকদার অভিযোগ করে জানান, স্থানীয় কতিপয় কিছু উ”ছংখল যুবক পরিকল্পিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর থেকে একটি না একটি অঘটন করে যা”েছ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে স্কুলের অফিসের ৩টি তালা কেটে ভেতরে ঢুকে অফিসের বিভিন্ন আলমিরা ভেঙ্গে ল্যাপটপ, প্রিন্টার, স্কুল শিক্ষার্থীদের দেয়া বেতনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল ও দামী কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
স্কুলের শিক্ষকদের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে স্কুলের সুনাম বৃদ্ধি পাওয়ায় প্রতিহিংসা পরায়ন হয়ে বিগত ২০০৯ সালে ওইচক্রটি গভীর রাতে পুড়িয়ে দেয়। এর ধারাবাহিকায় সর্বশেষ বৃহস্পতিবার রাতে স্কুলে চুরির ঘটনা ঘটায়। বর্তমানে ওই স্কুলের প্রায় ৩শ শিক্ষার্থী রয়েছে। তাদের ভবিষৎ চিন্তা করে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান অবগত হয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্কুলটির পরিচালক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।