১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে ট্রাকের ধাক্কায় আহত নাইমুর নামের ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নাইমুর খুটাখালী গর্জনতলী এলাকার ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে।

এর আগে একইদিন সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নতুন মসজিদ এলাকায় দুর্ঘটনায় শিশুটি আহত হয়েছিল।

স্থানীয় লোকজন জানায়, মহাসড়ক পার হচ্ছিল শিশু নাইমু। এসময় কক্সবাজার অভিমূখী একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় ১৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এদিকে দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এটি পুলিশ ফাঁড়িতে রয়েছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম দুর্ঘটনায় এক শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি ফাঁড়িতে জব্দ রাখা হলেও চালক পলাতক রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।