১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত

images10
চকরিয়ায় পন্যবাহি ট্রাকের ধাক্কায় কবির হোসেন (৩০) নামের এক ট্রলি চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত কবির হোসেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী পাহাড়িয়া পাড়া গ্রামের নেছার আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজনগর থেকে তামাক পাতা ভর্তি করে একটি ট্রলি গাড়ি উপজেলা সদর চিরিঙ্গার দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে গাড়িটি বানিয়ারছড়া আমতলী এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা পন্যবাহি একটি ট্রাক সামনা সামনি ট্রলিকে ধাক্কা দেয়। এসময় গাড়িতে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন ট্রলি চালক কবির হোসেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এএসআই আবদুর রহমান বলেন, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।