২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় টমটম ইজিবাইক ধাক্কায় পথচারী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ায় ইজিবাইক (টমটম) গাড়ির ধাক্কায় জোসেফ উদ্দিন (২২) নামের এক পথচারী যুবক নিহত হয়েছে। নিহত জোসেফ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সেকান্দর পাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে। সোমবার রাতে ইউনিয়নের বিএমচর-জকরিয়া সড়কের আনিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, পথচারী জোসেফ সোমবার রাতে বেতুয়া বাজার স্টেশন থেকে হেটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আনিস পাড়া এলাকায় পৌছলে রাস্তা পারাপারের সময় দুটি টমটম ওভারটেক করতে গিয়ে একটি টমটম জোসেফকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।