৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় জেলে সমাবেশ অনুষ্ঠিত

tmp_12322-chakaria-picture-06-12-16-422682381

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর বলেছেন, উপজেলার চিংড়িজোনে গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুছসহ যেসব প্রভাবশালীদের চিংড়ি জমি রয়েছে তা আইনের মাধ্যমে লিজ বাতিল করে সাধারণ জেলেদেরকে বরাদ্ধ দেয়ার ব্যবস্থা নেয়া হবে। যাতে দরিদ্র জেলেরা পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে দিনযাপন করতে পারে। বহিরাগত এলাকার প্রভাবশালীরা চকরিয়ার সম্পদ দখলে রাখতে পারবেনা। রাখার অধিকার তাদের নেই। এ এলাকার সম্পদ এই এলাকার গরীব মানুষরা পাবে। তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা দরিদ্র জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। সরকার জেলেদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের আওতায় এনেছে। সকল ধরণের সরকারি সুযোগ সুবিধা জেলে পরিবার গুলোকে দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয়মঞ্চে জেলে সমিতির আয়োজনে অনুষ্টিত বিশাল জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্টিত জেলে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহারবিল ইউপি চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন জাতীয় মৎস্যজীবি ক্ষুদ্র জেলে সমিতি কক্সবাজার জেলার সভাপতি মো.আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মৎস্যজীবি জেলে সমিতি জেলা সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, উপজেলা পুজা উদযাপন পরিষদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন ও জাতীয় মৎস্যজীবি জেলে সমিতি জেলার সহ-সভাপতি কৃষ্ণদাশ।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র দাশের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলে সম্প্রদায়ের নেতা রবি জলদাশ, চিত্রসেন, জামাল উদ্দিন, জালাল উদ্দিন টেকনাফ, হরিসেন জলদাশ, মুজিব, সুজন দাশ, সুমন, রাজকুমার, রামপদ, হীরামন, প্রদীপ, প্রকাশ দাশ, দিলীপ দাশ, মিলন দাশ, খোকন দাশ, রাজীব দাশ, আবু তাহের, পেঠান ও অম্বরিশ প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে সম্প্রদায়ের বিপুল পরিমাণ নারী পুরুষ অংশ নেয়। সমাবেশে জাতীয় মৎস্যজীবি ক্ষুদ্র জেলে সমিতি কক্সবাজার জেলার সভাপতি আশরাফ আলী এতদাঞ্চলে জেলেদের জীবনযাত্রা ও তাদের সমস্যা এবং তাদের দাবি দাওয়া লিখিত আকারে প্রধান অতিথির কাছে তুলে ধরেন। উত্তরে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম সরকারের সিদ্বান্ত মোতাবেক জেলেদেরকে সব ধরণের সহায়তার আশ^াস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।