১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় জুতা পায়ে শহীদ মিনারে গেলেন ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান!

 


মহান একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক ভাষা দিবস উপলক্ষে পরিষদের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অনুগত নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে এবার জুতা পায়ে শহীদ মিনারে গেলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম জিকু। ২১ ফেব্রুয়ারী সকালে পরিষদ লাগোয় শহীদ মিনারে সহকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান জিকু। ওইসময় অন্যরা জুতা খুলে শহীদ মিনারে গেলেও তিনি যান জুতা পায়ে। এসময় তিনি চোঁখে দেন কালো চশমা। এ ঘটনার পর ঢেমুশিয়া ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের পাশাপাশি পুরো উপজেলার সর্বমহলের ঘটনাটি নিয়ে নিন্দার ঝড় বইছে। ইউপি চেয়ারম্যানের এ ধরণের কর্মকান্ডে রীতিমত হতবাক হয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকল বর্ণের মানুষ। তাঁরা এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল আলম জিকুর সমোচিত শাস্তি দাবি করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।