৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় জায়গা দখলে দুর্বৃত্তদের তান্ডব গাছ কেটে সাবাড়, রাতে বাড়িতে আগুন!


চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা গ্রামে একটি পরিবারের বাড়িভিটার জায়গা দখলের জন্য প্রথমে তান্ডব চালিয়ে কেটে সাবাড় করে দেয়া হয়েছে বিপুল পরিমাণ গাছ। প্রথম ঘটনার দশদিন পর ফের ওই বাড়িতে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামে ঘটেছে এ হামলা ও তান্ডবের ঘটনা। এ ঘটনায় বুধবার আক্রান্ত পরিবারের গৃহকর্তা স্থানীয় মৃত ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ হোছন (৬৭) বাদি হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়ার মৃত সদর আহমদের ছেলে মোহাম্মদ আলী ও কাহারিয়াঘোনা গ্রামের নুর আহমদের ছেলে মো.তারেকসহ অজ্ঞাতনামা ৭-৮জনকে।
চকরিয়া থানায় দায়ের করা এজাহারে বাদি মোহাম্মদ হোছন দাবি করেন, জায়গা জবরদখলের কুমানসে ইতোপুর্বে অভিযুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে তার বাড়িভিটায় হামলা চালিয়ে প্রায় ৩০ হাজার টাকার সুপারী ও মেহগনি গাছ কেটে সাবাড় করে দেয়। এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এরপর ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে ফের বাড়িভিটায় হানা দেয়। এসময় পরিবার সদস্যরা গভীর ঘুমে আছন্ন ছিলেন। ঘটনার এক পযার্য়ে আসামিরা তার বাড়িতে পেট্রোল জাতীয় দ্রব্য ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বাদি এজাহারে দাবি করেন, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পরিবারের ঘুমন্ত সদস্যরা কোনমতে জেগে উঠে পালিয়ে প্রাণে রক্ষা পায়। কিন্তু ততক্ষনে তার বাড়িটি আসবাবপত্রসহ সর্ম্পুন পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁর প্রায় ২০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে এজাহারে উল্লেখ্য করে বাদি গৃহকর্তা মোহাম্মদ হোছন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।