১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় জাতীয় পাটির প্রধানকার্যালয় উদ্বোধন ও পল্লীবন্ধু এরশাদের ৮৮তম জন্মদিন উদযাপন

 


জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৮৮তম জন্মদিন কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। একই সাথে উপজেলা পরিষদ সড়কের সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের কার্যালয় উদ্বোধন ও পাটি চেয়ারম্যানের জন্মদিনের কেক কেটে উৎসবের সুচনা করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ।
চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন কমিশনারের সভাপতিত্বে ও মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় গত সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন দুলাল, সহসভাপতি আনোয়ারুল এহেছান বুলু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা এবং কক্সবাজার জেলা পরিষদের সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রেহেনা খানম রাহু, উপজেলা জাতীয় পাটির সহসভাপতি ও ডুলাহজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাতামুহুরী উপজেলা সাবেক সভাপতি মৌলভী ছিদ্দিক আহমদ, বর্তমান কমিটির সভাপতি টিপু সোলতান, চকরিয়া পৌরসভা সাধারণ সম্পাদক মুবিনুল হক নওশাদ, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি আসমাউল হোসনা, সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, চকরিয়া পৌরসভা মহিলা পাটির সাধারণ সম্পাদিকা কাউন্সিলর আনজুমান আরা বেগম, এমপির একান্ত সহকারি মো.নাজিম উদ্দিন, মাতামুহুরী জাতীয় পাটির সহসভাপতি বদিউল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্টানে জাতীয় পার্টি, ওলামা পার্টি, মহিলা পার্টি, কৃষকপার্টি, যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।