২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় চোরাই সিএনজি উদ্ধার চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

চকরিয়ায় পুলিশের তল্লাসি অভিযানে একটি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার হয়েছে। এসময় পুলিশ গাড়িটি চুরির সাথে জড়িত চোর সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার সময় কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা নামক স্থানে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশের একটি টহল দল মঙ্গলবার রাতে তল্লাসি অভিযান পরিচালনাকালে চোরাই একটি সিএনজি অটো রিক্সা গাড়ি উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইসময় গ্রেফতার করা হয় দুই গাড়ি চোরকে। ওসি বলেন, গ্রেফতারকৃত গাড়ি চোর কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের মৃত হাসানের ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও একই এলাকার ওবাইদুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৮) এর বিরুদ্ধে মামলা রুজু করার পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।