২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় চোরাই মোটর সাইকেল উদ্ধার, দুইজন আটক

motor-cycle-chori

চকরিয়ায় মোটরসাইকেল চুরি করে নিয়ে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার হারবাং বাজার এলাকায় ঘটেছে এ ঘটনা। গতকাল শুক্রবার মোটরসাইকেল মালিক বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছেন। পুলিশ গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আইয়ুব খাঁন বলেন, বৃহস্পতিবার রাতে হারবাং বাজারস্থ দোকানের সামনে থেকে কৌশলে মনিরুল ইসলাম ছোটন নামের একব্যক্তির মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা দুইজনকে হাতেনাতে আটক করে। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁেছ পুলিশ হারবাং ইউনিয়নের মধ্যম নোনাছড়ি এলাকার মো. বখতিয়ার (২৮) ও নোয়াপাড়া গ্রামের মো. ফেরদৌস (৩২) নামের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন। ওইসময় উদ্ধার করা হয় ওই মোটরসাইকেলটি।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুল আজম বলেন, কয়েকমাস আগে হারবাং পুলিশ ফাঁিড়র তৎকালীন আইসি (বর্তমানে বাশখাঁলী থানায় কর্মরত) এসআই বাবুল আজাদের মোটরসাইকেলসহ হারবাং এলাকার বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ সব চুরির ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।