২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

চকরিয়ায় গ্রামের মসজিদের পুকুর দখলের চেষ্ঠা, সংঘাতের আশঙ্কা!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মগছড়াজুম এলাকাবাসী ও মসজিদে ব্যাবহারের একমাত্র পুকুরটি প্রভাবশালী মহল ভরাট পূর্বক ঘর নির্মান করে জবরদখলের চেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ ও মুসল্লিরা জানায়, মগছড়াজুম এলাকার শতাধীক বসতঘরের নারী পুরুষরা বিগত ৩০বছর ধরে পুকুরটি ব্যবহার করে আসছে। এটি ইউছুপ আলীর পুত্র দানু মিয়া নামে বিএস ৪৮ খতিয়ানের ৭৩, ৭৪ দাগে অন্তর্ভুক্ত। ২০ শতকের পুকুরটির কিছু অংশ জমি খাস খতিয়ানেও রয়েছে। কিন্তু দানুমিয়ার ওয়ারিশেরা উক্ত পুকুরটি এলাবাসীর জন্য উন্মুক্ত করে দেয়ার পাশাপাশি পুকুরটির আয়ের সকল টাকা-পয়সা মসজিদের ব্যয়ের খাতে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেয়। এ সংবাদ জেনে এলাকার মৃত মোহাম্মদ মিয়ার পুত্র গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি জবরদখল করতে পুকুরের উপর টিনের ঘর নির্মাণ করেন। এছাড়া সম্প্রতি প্রায় পঞ্চাশ হাজার টাকার গাছাপালা কর্তন করে তিনি বিক্রি করে দেয়।
এঘটনার প্রতিকার চেয়ে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও সরেজমিনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ইউপি চেয়ারমনকে নির্দেশ দেন। পরে গত ২৯ জুলাই চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি পর্যালোচনা করে পুকুরে বিবাদীর কোন স্বত্ব না থাকায় জবরদখল থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে। এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গিয়াস উদ্দিন ঘর নির্মাণের কার্যক্রম অব্যাহত রেখেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সাথে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা প্রকাশ করছে স্থানীয়রা। এব্যপারে এলাকাবাসী ও মসজিদ পরিচালনা কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।