১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চকরিয়া উপজেলায় কুলছুমা জান্নাত (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর মাইজঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জান্নাত ওই এলাকার শাওনুল কবিরের স্ত্রী।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই ) গাজী মাঈন উদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় জান্নাতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুলছুমার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা এসআই গাজী মাঈন উদ্দিনের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।