২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় গরুচোর সন্দেহে ৪ জনকে গণপিটুনির পর পুলিশে দিলেন জনতা


চকরিয়ায় গরুচোর সন্দেহে ৪ জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গণপিটুনিতে আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বদরখালী বাজার কলেজের অদুরে সড়কে ঘটেছে এ ঘটনা। ঘটনার পর পুলিশ আটককৃতদের ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ইদমনি গ্রামের ছৈয়দ নূরের ছেলে মিজানুর রহমান (৩০), কবির আহমদের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ (২৭), দৌলত হোসেনের ছেলে নুরুল আমিন (৩২) এবং পিকআপ চালক চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়া এলাকার সিরাজ আহমদের ছেলে কামাল উদ্দিন (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিবাগত রাতে গরুর খড় ভর্তি একটি পিকআপ নিয়ে ৪ জন লোক বদরখালী ব্রীজ দিয়ে মহেশখালীর দিকে যাচ্ছিলেন। ওইসময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা ব্যারিকেড দিয়ে পিকআপটি আটক করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে গাড়িটি পাশের কেটি গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়। পরে স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের গণপিটুনি দিয়ে ৪জনকে আটক করে। পরে খবর পেয়ে চকরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করেন।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, গণপিটুনিতে আহত ৪ জন আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে গরুচোরের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।