২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলের বিশেষ বরাদ্দ

চকরিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও কৃষকের মাঝে উপবৃত্তি, শিক্ষা উপকরণ ও ধান মাড়াই কল বিতরণ

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলের বিশেষ বরাদ্দে চকরিয়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা, শিক্ষা উপকরণ ও ধান মাড়াই কল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা, শিক্ষা উপকরণ ও ধান মাড়াই কল বিতরণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। উপস্থিত ছিলেন চকরিয়া এলজিইডির কর্মকর্তা উত্তম দাশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি মাস্টার মং। এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপহারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ জাফর আলম এমপি বলেছেন, চকরিয়া পেকুয়া জনপদে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশপাশি জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে দুই উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। আগামীতেও সরকারের উন্নয়ন কার্যক্রমের আওতায় চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি সেক্টরে উন্নয়নের ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা গুলোতেও সমান অগ্রাধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী একজন শিক্ষাবান্ধব মানুষ। তিনি বিশেষ নজরদারিতে দেশের শিক্ষাখাতের অগ্রগতি তরান্বিত হচ্ছে। তার প্রমাণ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে অবকাঠামো থেকে শুরু করে সব ধরণের উন্নয়ন। আছে শিক্ষা প্রসারের পরিকল্পিত কর্মসুচি। এরই আলোকে বর্তমান সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাচ্ছে। লেখাপড়া করতে সব ধরণের উপবৃত্তি সুবিধা পাচ্ছে। মেধাবীদের সরকারি চাকুরী নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে লেখাপড়া নিশ্চিতে কাজ করছে সরকার।
জাফর আলম এমপি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান্নোয়ন নিশ্চিতকল্পে চকরিয়া-পেকুয়া উপজেলার সবশিক্ষা প্রতিষ্ঠানে সাজানো হবে। লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। সেইজন্য অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে সজাগ ভুমিকা পালন করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।