১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় ক্রেতা সেজে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার, জামাতা-শাশুড়িসহ গ্রেপ্তার-৩


চকরিয়ায় ক্রেতা সেজে পুলিশের অভিযানে জামাতা-শাশুড়িসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার থানার এসআই কাওসার আহমদ চৌধুরীসহ পুলিশের একটিদল পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেন। তাঁরা একই চক্রের সদস্য। অভিযানের সময় পুলিশ তাঁদের কাছ থেকে সাত হাজার ৫৫০ পিস্ ইয়াবা উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াবা ব্যবসায়ী আনার কলি (৪০), পারভেজ মোশারফ (২৫) ও আবদুস ছালাম (৩২)। আনার কলি উপজেলার পূর্ব বড়ভওলা ইউনিয়নের ঈদমনি এলাকার মৃত মোজাফ্ফর আহমদের স্ত্রী, পারভেজ মোশারফ কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে এবং আবদুস ছালাম বার্মার মংডু জেলার কুলারবিল এলাকার মো. শরীফের ছেলে। তাদের মধ্যে আনার কলি ও পারভেজ মোশারফ সম্পর্কে শাশুড়ি-জামাতা।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অনুপ্রবেশের দায়ে বার্মার নাগরিক ছালামের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। দুটি মামলার বাদি পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।