মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চকরিয়ায় কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শেয়ার করুন

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার ২৩জানুয়ারি নানান আনুষ্ঠানিকতার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকতার মধ্যে ছিলো- পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, প্রাতিষ্ঠানিক পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন।
চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তিনি বক্তব্যে- স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জাতীয় চার নেতাকে গভীর স্মরণ করার মাধ্যমে ৫ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে তিনি আহবান জানান। সুন্দর জীবন বির্নিমানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সকলকে সম্পৃক্ত থাকার পরার্মশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সংরক্ষিত (৪, ৫, ৬নং ওয়ার্ড) নারী আসনের কাউন্সিলর রাজিয়া সুলতানা খুকুমণি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু। পাঁচ দিনব্যাপি এ প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দে, নরেশ রুদ্র টিটু ও মোহাম্মদ আতিক উদ্দিন। এসময় বিদ্যালয়র শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন