১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় পথচারী নারী নিহত: বাসের ধাক্কায় ব্যবসায়ী আহত


চকরিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় শান্তি রাণী পাল (৭৫) নামের এক বৃদ্ধা মহিলা নিহত ও অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টা এবং বিকাল ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারাবাং স্টেশন ও চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত শান্তি রাণী পাল উপজেলার হারবাং ইউনিয়নের পাল পাড়া গ্রামের মদন পরিমলের স্ত্রী। আহত ব্যবসায়ী শামশুল আলম (৫২) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল ৪টার দিকে মহেশখালী খেকে আসা ব্যবসায়ী শামশুল আলম চকরিয়া পৌরশহরে রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গুরুতর জখম হয়। তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মো.আবুল হাশেম মজুমদার বলেন, গতকাল দুপুরে হারবাং স্টেশনে রাস্তা পারাপারের সময় শান্তি রাণিকে চাপা দেয় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি পণ্য বোঝাই একটি ট্রাক (কাভার্ড ভ্যান)। এতে বৃদ্ধা শান্তি রাণী গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রাণীকে মৃত ঘোষনা করেন। আইসি আরো বলেন, পরিবারের কাছে শান্তি রাণীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। চাপা দেয়া কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।