১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

চকরিয়ায় কাঁচাবাজারে আদালতের অভিযানে মাংস ও মাছ বিক্রেতাকে জরিমানা, টমটম আটক

Chakaria  UNOচকরিয়ায় কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজনে কারচুপি ও মুল্যে তারতম্যের অভিযোগে চার মাংস ও মাছ বিক্রেতাকে জরিমানা করেছে। এসময় আদালত অবৈধ পাকিংয়ের অপরাধে একটি টমটম বাইক গাড়ি আটক করেছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চকরিয়া পৌরশহরের সোসাইটি কাচাঁবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আদালতের সাথে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম ও পৌরসভার কর্মকর্তা এবং আদালতের কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে পৌরশহরের সোসাইটি কাচাঁবাজারে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ওজনের কারচুপির অভিযোগে দুই মাংস বিক্রেতা এবং মুল্যের তারতম্যের অভিযোগে দুই মাছ বিক্রেতাকে আটক করে সাড়ে ৩হাজার টাকা জরিমানা করার পর তাদেরকে ছেঁেড় দেওয়া হয়। তিনি বলেন, আদালতের অভিযান পরিচালনাকালে অবৈধ পাকিংয়ের অপরাধে একটি টমটম বাইক গাড়ি আটক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।