৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় কলেজের নিরাপত্তাকর্মী ছিনতাইয়ের শিকার, মোবাইল লুট

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের নিরাপত্তাকর্মী আবু তাহের (৫২) ছিনতাইয়ের শিকার হয়েছে। সোমবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলেজ গেইট এলাকায় ঘটেছে এ ছিনতাইয়ের ঘটনা। ঘটনার সময় নিরাপত্তাকর্মীকে মারধর করে তার ১৫ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত নিরাপত্তাকর্মী আবু তাহের ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ডুলাহাজারা কলেজে নাইট গার্ড (নিরাপত্তাকর্মী) হিসেবে কর্মরত আছেন।

ছিনতাইয়ের শিকার আবু তাহের জানান, প্রতিদিনের মতো ডিউটি করতে রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক আমার গতিরোধ করে। এসময় তারা আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রাতের অন্ধকারে তাদের ছিনতে না পারলেও এলাকার কিছু বখাটে ছেলেরা হয়তো এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ঘটনার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।