১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় একব্যক্তিকে গলাকেটে হত্যা চেষ্টা অভিযোগে নারীসহ দুইজন আটক


এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় বসতভিটা সীমানা বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মোক্তার হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে গলাকেটে হত্যার চেষ্টা চালিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে প্রতিপক্ষের নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৩৫) তার স্ত্রী দিলরুবা বেগম (২৮)। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নে দক্ষিণ পালাকাটা এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত মোক্তার হোসেন ওই এলাকার শের আলীর ছেলে। ঘটনার পরপর তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চকরিয়ায় সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে এই ব্যক্তিকে গলাকেটে হত্যার চেষ্ঠা করা হয়।

অভিযোগে জানাগেছে, উপজেলার চিরিংগা ইউনিয়নে দক্ষিণ পালাকাটা এলাকার শের আলীর পৈত্রিক বসতভিটা জায়গা ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল পাশের ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী এলাকার নুরুল ইসলামের পরিবারের সাথে। ঘটনার দিন রোববার সকাল ৭টার দিকে আগের বিরোধে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। ওইসময় প্রতিপক্ষের নুরুল ইসলাম ও মনির উদ্দিন, নওশেদ আলী ও মঈন উদ্দিনেরর নেতৃত্বে দৃর্বৃত্তরা ধারালো দা-কিরিচ সহকারে হামলা চালায় শের আলীর পরিবারের উপর হামলা।
আক্রান্ত পক্ষের লোকজন জানান, ঘটনার সময় হামলাকারীরা প্রতিপক্ষ শের আলীর ছেলে মোক্তার হোসেনকে ছুরিকাঘাত তরে গলাকেটে হত্যার চেষ্টা করে। ওইসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে চকরিয়া থানার এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে নারীসহ দুইজনকে গ্রেফতার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়টি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত পক্ষ অভিযোগ দেয়নি। তবে অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।