২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

চকরিয়ায় উপজেলা চেয়ারম্যানের গ্রামের বাড়ি থেকে চাচতো ভাইয়ের লাশ উদ্ধার

নিহত নুরুল হোছন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমের গ্রামের বসতবাড়ি থেকে নুরুল হোছন(৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া থানা পুলিশ এ বাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত নুরুল হোছন চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আকবরিয়া পাড়ার মৃত খুইল্যা মিয়ার পুত্র। তার লাশ উদ্ধারের বিষয়টি চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু জানান; উপজেলা চেয়ারম্যান সরকারী বাসায় চলে যাওয়ার পর থেকে নুরুল হোছন তার পরিবার পরিজন নিয়ে ওই বাড়িটিতে পাহারাদার হিসাবে থাকতো। প্রত্যক্ষদর্শিরা জানায় তার শরীরে রসি দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে। নিহত নুরুল হোছন উপজেলা চেয়ারম্যান জাফর আলমের চাচাতো ভাই বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, উদ্ধারকৃত লাশটির সূরত হাল রির্পোট তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।