১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযানে ৯ লাখ টাকা জরিমানা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বন্ধে এবার অভিযানে নেমেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চকরিয়াস্থ উপবিভাগীয় প্রকৌশলী অধিদপ্তর। মঙ্গলবার অভিযানের প্রথমদিনে উপজেলার অবৈধ ৭জন গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তাদের কাছ থেকে ৯ লাখ ২৯ হাজার ১৩১ টাকা জরিমানা করা হয়েছে।

চকরিয়া বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলোর নেতৃত্বে সোমবার রাত রাত ১২ টা থেকে মঙ্গলবার পর্যন্ত সময়ে উপজেলার পালাকাটা, মাইজঘোনা, মৌলভীরকুম, মাছঘাট ও পূর্ববড়ভেওলা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭ জন গ্রাহকের অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বি”িছন্ন করা হয়েছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে তাদেরকে ৯ লাখ ২৯ হাজার ১৩১ টাকা করা হয়েছে।

অবৈধ বিদ্যুৎ গ্রাহকরা হচ্ছেন, পালাকাটা গ্রামের কাজল মেহের, পূর্ববড়ভেওলার আলাউদ্দিন ও ফরিদুল আলম, দক্ষিণ পালাকাটার মো: নুরুল আলম, কাহারিয়াঘোনার মো: জয়নাল আবদীন, ভরামুহুরী গ্রামের বাবুল করিম।

চকরিয়া উপবিভাগের আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহারে হাতে নাতে যে গ্রাহকরা শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যব¯’াসহ জরিমানা দেয়া হয়েছে। পাশাপাশি সংযোগও বি”িছন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, চকরিয়াতে লোডশেডিং কমে গেছে। সকলের সহযোগিতা পেলে লোডশেডিং মুক্ত এলাকা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।