মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় অপহরণের পরিকল্পনা ফাসঁ করার অভিযোগে শিক্ষার্থীর মাথা ফাঁটালো দুর্বৃত্তরা!

শেয়ার করুন

 


চকরিয়ায় অপহরণকারীদের কথা ফাঁস করার অভিযোগে বিদ্যাপীঠ স্কুলে পড়–য়া দশম শ্রেনীর শিক্ষার্থী ইত্তখার উদ্দিন আহমদকে বেদড়ক পিটিয়ে মাঁথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে পৌরশহরের পাইলট হাইস্কুল এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী এবং তার পরিবারকে অভিযুক্তরা নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার শিক্ষার্থী ইত্তখার উদ্দিন আহমদ চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের বাসিন্দা এবং মহেশখালী উপজেলা কৃষি বিভাগের উপসহকারি ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মুহিউদ্দিন মানিকের ছেলে। সন্তানদের লেখাপড়ার সুবাদে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে চকরিয়া পৌরশহরে ভাড়াবাসায় বসবাস করে আসছেন।
চকরিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষার্থী ইত্তখার উদ্দিন আহমদ স্থানীয় সাংবাদিকদের কাছে জানান, বিদ্যাপীঠে লেখাপড়া ও পৌরশহরের বাসায় বসবাসের সুবাদে তাঁর সাথে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের ফজল করিমের ছেলে ডুলাহাজারা কলেজের ছাত্র শাকিলের মধ্যে বন্ধুত্ব হয়। তবে শাকিলের গতিবিধি ও আচরণ ভাল না হওয়ায় তিনি অনেকদিন আগে তার সাথে সখ্যতা পরিত্যাগ করেন।
শিক্ষার্থী ইত্তখার উদ্দিন আহমদ জানান, শাকিলেরা ১০/১২ জনের একটি চক্র আছে, যারা অপহরণের সাথে জড়িত। কিছুদিন আগে বিদ্যাপীঠের দশম শ্রেণীতে পড়ুয়া অপর সহপাঠি শায়েমকে ফুসলিয়ে তাঁরা (শাকিলরা) লামা অথবা আলীকদমে নিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এ ঘটনা কৌশলে শায়েমকে জানিয়ে দেয় ইত্তখার উদ্দিন। এতে ভেস্তে যায় তাদের অপহরণ পরিকল্পনা।
হামলার শিকার শিক্ষার্থী ইত্তখার উদ্দিন অভিযোগ করেছেন, সহপাঠিকে অপহরণের পরিকল্পনার কথা জানিয়ে দেয়ার জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শাকিলের নেতৃত্বে রোববার দুপুর দেড়টার দিকে চকরিয়া পাইলট হাইস্কুল এলাকার একটি আস্তানায় নিয়ে গিয়ে তাকে বেদম প্রহার করে অভিযুক্তরা। এতে ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথার একাধিক স্থানে ক্ষতবিক্ষত হয়। এদিকে ঘটনার দিনই হামলাকারী শাকিলকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন আহত শিক্ষার্থী ইত্তেখারের বাবা মুহিউদ্দিন মানিক।

শেয়ার করুন