১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ার হারবাংয়ে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০

কক্সবাজার সময় ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়ায় উত্তর হারবাংয়ের ভান্ডারিয়ার ডেপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ইদ্রিস আলির ছেলে আরমান হোসেন (৩৮) ও মাইক্রোবাসের চালক চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখিল এলাকার মৃত বারেক হোসেনের ছেলে সাহেদুল ইসলাম পাপ্পু (৩৫)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই মোস্তাফা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে।
চিরিংগা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নুরে আলম পলাশ বলেন, গতকাল রোববার রাতে মোস্তাফা গ্রুপের কর্মচারীরা চকরিয়ার হারবাংয়ের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আজ ভোরে অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ফেওরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।