৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ার মাতামুহুরী সেতু সংস্কার ও দ্বিতীয় মাতামুহুরী সেতু নির্মাণের দাবিতে নিসচা’র স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতু সংস্কার ও দ্রুত দ্বিতীয় মাতামুহুরী সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখা। গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই’র উপদেষ্টা শেখ মোহাম্মদ হানিফ, আজিজুল হক, সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সহসভাপতি বেলায়েত হোসেন, এস এম সেলিম ও আবদু রহিম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৬০ সালে নির্মিত মাতামুহুরী সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো মুহুর্তে ধ্বসে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত এ সেতুটি সংস্কার ও দ্বিতীয় মাতামুহুরী সেতু নির্মাণ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।