২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

চকরিয়ার মহিলা আ’লীগের সম্পাদিকা আনোয়ারা ইসলামের ইন্তেকাল

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফুলছড়ি শিয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা ইসলাম ইন্তেকাল (ইন্নালিল্লাহে—রাজেউন। ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় তিনি নিজবাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যৃকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় গ্রামের এলাকার মসজিদ ময়দানে মরহুমার জানাযার অনুষ্টিত হবে। আনোয়ারা ইসলাম পরপর দুইবার খুটাখালী ইউনিয়ন পরিষদে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য নির্বাচিত হন। একই সাথে তিনি উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য পদেও নির্বাচিত হন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি আলহাজ সাফিয়া খাতুন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, সাধারণ সম্পাদিক আয়েশা সিরাজ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, পরিষদের সকল সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।