১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ার বদরখালীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণকারী নিহত

শাহেদ মিজান:
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নাপিতখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫৯) নামে এক শিশু ধষর্ণকারী নিহত হয়েছে। বুধবার ভোর ৪টায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া নাপিতখালী এলাকার মৃত এরশাদ আলীর পুত্র। এই ঘটনায় একটি ওয়ান-শুটার গান, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, চকরিয়ার বদরখালীর নাপিতখালী পাড়ার আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির এক ছাত্রী বাড়ির অদূরে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তো। গত ১১ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে আসার পথে রাত আনুমানিক পৌনে ৮টার দিকে তাকে একা পেয়ে প্রতিবেশী আনু মিয়া নির্জনে নিয়ে ধর্ষণ করে। বাড়ি ফেরার পরও রক্তক্ষরণ অব্যাহত থাকায় শিশুটি কান্নাকাটি করতে থাকে। জিজ্ঞাসাবাদের পর সে আনু মিয়ার কীর্তির কথা জানায়।

এই ঘটনায় তার বিরুদ্ধে পরদিন চকরিয়া থানায় ধর্ষণ মামলা রুজু হয়।  বুধবার ভোরে আনু মিয়াকে গ্রেফতার করতে মেজর রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল তার বাড়ি অভিযানে যায়।  অভিযান টের পেয়ে একদল সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তরব্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় সনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান-শুটার গান, তিন রাউন্ড গুলি ও দু’টি খালি খোসা উদ্ধার করা হয়।

মেজর রুহুল আমিন জানান, মরদেহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।