১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ার প্রাচীনতম মানিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব আরনেই

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীনতম মানিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম গতকাল ২১ নভেম্বর (মঙ্গলবার) ভোর রাত ৪ টার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের নিজবাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন।
তিনি ওই গ্রামের মরহুম মুজিবুল হকের প্রথম পুত্র। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ১স্ত্রী, ৭ পুত্র ও ৩কন্যা সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাহার ৭পুত্র সন্তানই পবিত্র কোরআনে হাফেজ ও আলেম এবং ৩ কন্যার স্বামীরাও পবিত্র কোরআনে হাফেজ ও আলেম। এদিন বিকাল ২টা ৪০মিনিটের সময় দক্ষিণ কাকারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম মাওলানা আবুল কাসেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব। অংশ নেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলিমগন উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুর পূর্বমুহুর্তে পযর্ন্ত ঐতিহ্যবাহী মানিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৩৬ বছর যাবৎ খতিব ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।