২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ার দুই ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে ১২ প্রার্থীর প্রার্থীতা বহাল

চকরিয়ায় আগামী ২৫ জুলাই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী ও কৈয়ারবিলে ইউপি সদস্য পদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীরা প্রার্থীতা বাছাই করার পর বহাল রয়েছে।

মঙ্গলবার ৯ জুলাই মনোনয়ন দাখিল করা প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও সদস্য পদের কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তা।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মনোনীত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান শাহেদ, জামায়াত নেতা মো.ফরিদুল আলম, যুবলীগের রফিক আহমদ, রিদুয়ানুল হক, মো.ইখতিয়ার উদ্দিন, মো.ইউছুপ ও মো.নাজমুল হাসান।
অপরদিকে, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নিবাচনে ইউপি সদস্য ৪ প্রার্থীরা হলেন, নুরুল ইসলাম, মো.সাইফুল ইসলাম, নাছির উদ্দিন ও মো.মনছুর আলম।
অনুষ্টিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৪ সদস্য পদের প্রার্থীর মধ্যে নির্বাচনের প্রত্যাহারের শেষদিনে কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।