১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ার ডুলাহাজারা কলেজের পরিচালনা কমিটি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির নির্বাচন শনিবার (১৮র্মাচ) কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে পরিচালনা কমিটির অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় সম্পন্ন করা হলেও শুধুমাত্র শিক্ষক প্রতিনিধি তিনটি পদে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পযর্ন্ত একটানা ভোট গ্রহণ চলে।
অনুষ্ঠিত নির্বাচনে কলেজের শিক্ষক শওকত আলী (জীব বিজ্ঞান) ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নুরুল আলম জিকু (ইংরেজী) পেয়েছেন ১৬ভোট। আজিজুল ইসলাম সোহেল (ইতিহাস) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট আজিজুল ইসলাম (গণিত) পেয়েছেন ১৩ ভোট। হুমায়রা খানম (ইংরেজী) ২৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জান্নাতুল ফেরদৌস (ইতিহাস) পেয়েছেন ১৪ ভোট। নির্বাচনে ৪০জন ভোটারের মধ্যে ৩৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন চলাকালে উপ¯ি’ত থেকে পর্যবেক্ষণ করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী, আলহাজ সেলিম উল্লাহ সহ পরিচালনা কমিটির সকল সদস্য এবং কলেজের সকল শিক্ষকমন্ডলী। অনুষ্ঠিত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন সহাকারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের। এছাড়াও বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্টাতা ক্যাটাগরিতে আবদুল মতলব, দাতা সদস্য ক্যাটাগরিতে শওকত আলী, হিতৈষী জাফর আলম, অভিভাবক ক্যাটাগরিতে রোকন উদ্দিন, জসিম উদ্দিন ও আলা উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।