৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ার উপকূলে বেপরোয়া লবণ সিন্ডিকেট, জিম্মি হয়ে পড়েছে চাষিরা


কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে লবণের বাম্পার উৎপাদনের ধুম পড়েছে। জেলার সব উপকূলীয় এলাকার লবণ মাঠে চাষিরা লবণের সঠিক দাম পেলে ও বদরখালী লবণ মাঠে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন চাষিরা। বদরখালী লবণ চাষি নুরুল আলম জানান, বিদেশ থেকে লবণ আমদানির কারণে এত দিন তাঁরা মাঠে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়নি। গত কয়েক মাস ধরে সরকার লবণ আমদানি বন্ধ ঘোষণা দিলে মাঠে উৎপাদিত লবণের দাম দ্রুত বেড়ে যায়। তবে অন্যন্য লবণ মাঠে এখন প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। বদরখালী বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। লবণের ন্যায্য মূল্য দাবি চাষিদের।
অপরদিকে বদরখালী লবণ শিল্পকে ধবংসের পায়তারায় মাঠে নেমেছে প্রভাবশালী চার দালাল সিন্ডিকেট বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বদরখালী সমিতির ১নং লটারী ঘোনা, পশ্চিম নতুন ঘোনা, এ চার দালাল সিন্ডিকেট করে লবণের ন্যায মূল্য দিচ্ছেনা লবণ চাষিদের। সরকারের নির্ধারণ করা প্রতি মণ সাদা লবণ বিক্রি হচ্ছে মাঠে ২৫০ থেকে ২৬০ টাকায়। অথচ বদরখালী এসব লবণ মাঠে চাষিদের উক্ত দালাল সিন্ডিকেট বিভিন্ন অজুহাত দেখিয়ে নয় ছয় করে তাদেরকে সাদা লবণ মণ প্রতি দাম দিচ্ছেন ২’শ থেকে ২’শ ২০ টাকা পর্যন্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লবণ চাষি জানান, উক্ত দালাল সিন্ডিকেটের কাছে এসব মাঠের লবণ চাষিরা জিম্মি হয়ে পড়েছেন। অনুসন্ধানে জানা গেছে, পাশ্ববর্তী উপকূলীয় ইউনিয়ন দরবেশকাটা এলাকার লবণ মাঠে সাদা লবণ বিক্রি হচ্ছে মণ প্রতি ২’শ ৫০ থেকে সাড়ে ২’শ ৬০ টাকায়। অথচ বদরখালী লবণ মাঠে তার উল্টো। শুক্রবার সকালে সরেজমিন বদরখালী লবণ মাঠ ঘুরে দেখা গেছে, হাজার হাজার একর জমিতে চাষিরা সমুন্দ্রের লোনা পানি ঢুকিয়ে সূর্য তাপে সেই পানি শুকিয়ে উৎপাদন করছেন সাদা সোনা খ্যাত লবণ। বিকেলে সেই লবণ চাষিরা ঘরে তুলছেন। অথচ মাথার ঘাম পাঁয়ে পেলে কষ্টে অর্জিত লবণের সঠিক দাম পাচ্ছেনা অত্র এলাকার লবণ চাষিরা। তারা ক্ষোভ আর হতাশায় ভোগছেন। তাই সংশ্লিষ্ট লবণ চাষিরা লবণের ন্যায মূল্য নিশ্চিত করার জন্য বিসিক কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকতাদের সু-দৃষ্টি কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।