১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়া সিটি কলেজের অভিভাবক সমাবেশে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক ঃ

দ্বাদশ শ্রেণী ও ২০২২ সালের এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া পৌরসভার মগবাজারস্থ চকরিয়া সিটি কলেজে। আগামীতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

কলেজের হলরুমে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহউদ্দিন খালেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির নেতা আবদুল হাকিম, এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী, কলেজের শিক্ষক হারুণ ছরওয়ার বাদল, সুলতান আহমদ, জেপুলিয়ান দত্তসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই কলেজটি এমপিওভুক্ত করা হয়েছে। এই কলেজ যখন প্রতিষ্ঠা করা হয় তখন বিএনপি নেতা সালাহউদ্দিন কলেজটির শিক্ষা কার্যক্রমও বন্ধ করে দিয়েছিলেন। রাজনীতি করেছেন এই কলেজকেও নিয়ে। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এই কলেজটিকে এমপিওভুক্ত করে দিয়েছেন। তাই কলেজের শিক্ষার হার এখন থেকে শতভাগ উন্নীত হতে হবে। এজন্য কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। তা না হলে যে উদ্দেশ্য নিয়ে কলেজটি এমপিওভুক্ত হয়েছে তা রক্ষা করা যাবে না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।