২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়া ফাইতং ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

চকরিয়াck15-640x360 উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেদারবানস্থ ইসলামিক মিশন এলাকায় ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

প্রভাবশালী চক্র প্রশাসনের অনুমতি ছাড়া বালু উত্তোলন করে চালিয়ে আসছে বাণিজ্য। এ অবস্থার কারনে এলাকার বিপুল পরিমাণ জনবসতি ও জনগনের চলাচলের একটি সেতু হুমকির মুখে পড়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, বালু উত্তোলনের স্থানটি চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের কাছাকাছি ফাইতং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেদারবানস্থ ইসলামিক মিশন এলাকায় হলেও চকরিয়া এবং লামা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে অধ্যবদি কোন ধরণের আইনী ব্যবস্থা গ্রহন করেনি। ফলে জড়িতরা অনেকটা বিনা বাঁধায় চালিয়ে আসছে বালু উত্তোলনপুর্বক অবৈধ ব্যবসা।

স্থানীয়রা জানিয়েছেন, বালু উত্তোলনে জড়িত রয়েছেন স্থানীয় মৌলভী হাসান আলীর ছেলে মারুফ, গিয়াস উদ্দিনের ছেলে রাশেদ, নজু ড্রাইভারের ছেলে মো.মারুফ, বেলাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, মুছা আলীর ছেলে আরাফাত ইসলাম, নাছির উদ্দিনের ছেলে আবদুল কুদ্দুছসহ তাদের লোকজন।

এলাকাবাসি জানিয়েছেন, ছড়াখাল থেকে এভাবে বালু উত্তোলনের কারনে বর্তমানে প্রতিনিয়ত হুমকির মুখে পড়েছে ওই এলাকার অন্তত তিন শতাধিক জনবসতি। এছাড়া চরম ঝুঁিকতে রয়েছে এলাকার জনসাধারণের চলাচলের একটি সেতু। এব্যাপারে এলাকাবাসি প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানী বলেন, এলাকার একজন ব্যক্তি আমার কাছে এসে ছড়াখাল থেকে বালু উত্তোলনের কারনে জনবসতি ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে অভিযোগ করেছেন। আমি বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানাতে বলেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।