মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায় এমপি জাফর আলম

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভায়।
যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ এই প্রতিপাদ্যে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে আয়োজিত ওয়ার্ড আওয়ামী লীগের এই কর্মীসভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রকাশ আবু সওদাগর। সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদ্বোধক চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলমসহ সিনিয়র নেতৃবৃন্দ।
শনিবার (২০ মে) সন্ধ্যা থেকে শুরু হওয়া কর্মীসভায় পৌরসভা আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘স্বাধীনতাবিরোধীচক্র বিএনপি-জামায়াত আবারও দেশের আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি বলতে চাই, এই ধরণের অপতৎপরতা চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে যারাই দেখানোর চেষ্টা করবে তাদের কাউকে শান্তিতে ঘুমাতে দেওয়া হবে। যত বড় নেতা বা শক্তিশালী ব্যক্তিই হউক না কেন কঠিণ থেকে কঠিণতর পরিস্থিতির সম্মুখিন হতে হবে বিএনপি-জামায়াতকে। এজন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সদা-সর্বদা জাগ্রত থাকতে হবে।

শেয়ার করুন