৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে কাজল, কামাল ও ছালেহা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

chakaria-pic-05-11-2016
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন শনিবার ৫ নভেম্বর সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিমের সভাপতিত্বে এবং পরিষদের সচিব অজয় রুদ্রের সঞ্চালনায় অনুষ্টিত নির্বাচনে পরিষদের সংরক্ষিত আসনের তিনজন নারী সদস্য ও সাধারণ ওয়ার্ডের ১২জন পুরুষ সদস্য অংশ গ্রহন করেন। ওইসময় পরিষদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৬নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজল, একইভাবে ২নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত মেম্বার আওয়ামীলীগ নেতা কামাল হোসেন এবং ৩নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পরিষদের ১.২.৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের দুইবারের মেম্বার মহিলা আওয়ামীলীগের নেত্রী ছালেহা বেগম। অনুষ্টানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, সচিব অজয় রুদ্র এবং পরিষদের সকল সদস্য, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা সুমন দাশ ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, সুধীজন, গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।