১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

চকরিয়ায় ২৭৬ প্রতিবন্ধী পরিবারে ত্রাণ তুলে দিলেন এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের পরিবারে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এসএআরপিভির পক্ষ থেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২৭৬টি পরিবারকে এই সহায়তা তুলে দেওয়া হয় শনিবার (১২ আগষ্ট) দুপুরে।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী পরিবারগুলোর হাতে এই ত্রাণ সহায়তা তুলে দেন।

সোশ্যাল এসিষ্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালী ভালনারেবল (এসএআরপিভি) এর দাতা সংস্থা এইড মেডিক্যাল ডেভলপমেন্ট (এএমডি) এর অর্থায়নে ও এসএআরপিভির বাস্তবায়নে পরিবারগুলো এই খাদ্যসহায়তা পেয়েছেন।
ত্রাণ সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দেওয়া হয়েছে ৫ কেজি করে চাল, ২ কেজি করে পেঁয়াজ, ১ কেজি করে সয়াবিন তেল, ডাল, আলু ও লবণ।

এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, এসএআরপিভি’র উন্নয়ন কর্মসূচীর জ্যেষ্ঠ পরিচালক নাজমুল হক নেহাল, উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. আলমগীর হোসেনসহ সংস্থায় কর্মরত বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।