মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় ১৬১ বীর মুক্তিযোদ্ধা পেলো মন্ত্রণালয় প্রদত্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার জীবিত ৮১জন ও প্রয়াত ৮০জনসহ মোট ১৬১জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার সদস্যদের মাঝে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রদত্ত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জেপি দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারমান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিন ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী। এসময় জীবিত বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউএনও কার্যালয়ের স্টাফ মো. ইশফাতুল ইসলাম।

শেয়ার করুন