১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চকরিয়ায় সনাক-টিআইবি উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় ‘মা’ ফোরাম গঠন


চকরিয়ায় “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চাই স্ব”ছতা ও জবাবদিহিতা” এই স্লোগানে প্রাথমিক বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য মা’দের নিয়ে সক্রিয় মা ফোরাম গঠনের লক্ষ্যে এক সভা বৃস্পতিবার বেলা এগারটায় উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উক্ত সভাটি আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় সক্রিয় মা ফোরাম গঠনের উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। সভায় উপস্থিত মায়েরা পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন, স্বে”ছাসেবার ভিত্তিতে বিদ্যালয়ের স্বার্থে কাজ করা, বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সন্তানের পড়ালেখার মানোন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারি মায়েরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সো”চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারিদের মধ্য থেকে বাছাইকৃত এবং স্বে”ছাসেবার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ২১ জন মা নিয়ে সক্রিয় মা ফোরাম গঠন করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি সদস্য আবুল কালাম এবং মা’দের পক্ষ থেকে বক্তব্য রাখেন পারভিন আকতার, জোবেদা বেগম, জেসমিন আক্তার প্রমুখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।