মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় ব্যবসায়ীকে মারধার ও ছিনতাই মামলার আসামী এয়ার খান গ্রেফতার

শেয়ার করুন

আটক
চকরিয়ায় ব্যবসায়ীকে পথরোধ করে মারধর ও ছিনতাই মামলার অভিযুক্ত আসামী মো: এয়ার খান (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে গতকাল ১৫নভেম্বর ভোররাত ১টার দিকে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলাস্থ নিজ বাড়ি থেকে এয়ার খানকে আটক করা হয়। সে ওই এলাকার তাহের আহমদের পুত্র।
থানা পুলিশ ও মামলার বাদী সূত্রে জানায়, চিরিংগা শহরের ওসান সিটি মার্কেটের জেন্স বাজার নামক ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক ও উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের মহল্লারকুম গ্রামের জাকের আহমদ সওদাগরের পুত্র মো: কাইছার হামিদ (২৬) গত ৩আগষ্ট বিকাল ৪টায় বাড়ি হতে মোটর সাইকেল যোগে চিরিংগা ব্যবসা প্রতিষ্ঠানে আসার পথে বাটাখালী ব্রীজের পূর্বপাশ্বে একদল ছিনতাইকারী তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বেধম মারধর করে। এসময় ব্যবসায়ীর ব্যবহৃত টিভিএস এপারসি কোম্পানীর ২লাখ ৫হাজার টাকা মূল্যের মোটর সাইকেল ভাংচুর করে এবং নগদ সাড়ে ৮৭হাজার টাকা ও ৭৫হাজার টাকা মূল্যের আইফোন-৬ মডেলের মোবাইল সেট ছিনততাই করে নিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ী কাইছার হামিদ বাদী হয়ে ৮আগষ্ট’১৬ইং চকরিয়া থানায় মামলা নং ১৫/৩০৭ দায়ের করেন। এতে আসামী করা হয় পৌর ৩নং ওয়ার্ড এলাকার তাহের আহমদের পুত্র এয়ার খান, মো: আনোয়ারের পুত্র মো: মুন্না, মো: আমিনের পুত্র মো: হাছান, মো: শাওন, মো: তৌহিদ, আইনুর মাঝির ছেলে মো: রিশা, রাজা মিয়ার ছেলে মো: স¤্রাট, আবু হানিফ, মো: ছাদেক, মো: ওসমান, রিয়াদ প্রকাশ কালা রিয়াদ ও মো: ছোটনসহ অজ্ঞাত ৭/৮জনকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুকান্ত চৌধুরী জানান, ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় ধৃত এয়ার খানের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তাকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলায় অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।##

শেয়ার করুন