১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চকরিয়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮ জন

চকরিয়ার পৌর এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলের দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত এই আটজনের মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জ্বল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার মাস্টারপাড়া এলাক থেকে মামুন, কামাল উদ্দিন, সাবের আহমদ, হাসপাতাল পাড়া থেকে আব্বাস উদ্দিন ও সোসাইটি পাড়ার মো. আরমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ”

তিনি আরও বলেন, “মাস্টার পাড়া থেকে মাদক সেবনের অভিযোগে আটক আক্কাস উদ্দিনকে তিন হাজার টাকা, হালকাকারা থেকে জুয়ার আসর থেকে আটক সামশুল আলমকে ১’শ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে নিজপানখালী থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক তৌহিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।