১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়ায় বসতবাড়ির সেপটি ট্যাংক খননকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মটার সেল উদ্ধার

এম জিয়াবুল হক, চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়ির সেপটি ট্যাংক খননকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০নভেম্বর) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মো.আজিম উদ্দিনের বাড়ির সেফটি ট্যাংক খনন করার সময় এই মর্টার শেলটি পাওয়া যায়।

পরে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়া থানা ও সেনাবাহিনীর একটি দল এই মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। তিনি বলেন, রংমহল এলাকার মো.আজিম উদ্দিন তার বাড়িতে সেফটি ট্যাংক খনন করছিলো। এসময় মাটির নিচে লম্বা ও গোল আকৃতির একটি লোহার বস্তু দেখতে পাই। তিনি বিষয়টি আমাকে জানালে আমি চকরিয়া থানার ওসিকে অবহিত করি।

পরে বৃহস্পতিবার রাত দশটার দিকে কক্সবাজার জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীসহ একদল পুলিশ এসে লোহার বস্তটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল বলে নিশ্চিত হন। পরবর্তীতের ওই অবিস্ফোরিত মর্টার শেলটি পুলিশের হেফাজতে নেয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের কাছ থেকে মাটির নিচে মর্টার শেলের মতো একটি লোহার বস্তু পাওয়ার খবর পেয়ে এএসপি স্যারসহ ঘটনাস্থলে যায়।

এটি দেখে নিশ্চিত হয় ওই লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে ওই অবিস্ফোরিত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় স্থানান্তর করি। পরে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টকে বিষয়টি জানায়। শুক্রবার সকালে সেনাবাহিনীর রামু ক্যান্টেনমেন্টের একটি টিম এসে ওই অবিস্ফোরিত মর্টার শেলটির বিস্ফোরণ ঘটনো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।