মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় ফার্ণিচার দোকান ও কারখানা আগুনে ভস্মিভুত

শেয়ার করুন

আগুন
কক্সবাজারের চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ফার্ণিচারের দোকান ও কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তৈরী করা ফার্ণিচার ও কাঠ পুড়ে আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক আবদুল খালেক সওদাগর দাবী করেছেন। তবে এ সময় কেউ আহত হয়নি
ক্ষতিগ্রস্থ দোকান মালিক আবদুর খালেক সওদাগর বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কর্মচারীরা দোকানে শুয়ে পড়ে। রাত তিনটার দিকে আগুন ধরে গেলে দোকানে ঘুমানো কর্মচারীদের গরম অনুভূত হলে তারা চিৎকার শুরু করে দোকান থেকে বেরিয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার দোকান ও কারখানায় আনুমানিক বিশ লক্ষ টাকার তৈরী ফার্ণিচার ও ছিরাই করা কাঠ ছিল। ঘরসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।
চকরিয়া ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, খবর পাওয়ার সাথ সাথে ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন