৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় পূর্বশত্রুতার জেরধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

chakaria-paura-pic-17-11-16
চকরিয়ায় পূর্বশত্রুতার জেরধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা জালিয়াপাড়া এলাকায় মৃত নুর আহমদের ছেলে মো: রফিকের বাড়িতে গতকাল ১৭নভেম্বর ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটেছে অগ্নিকান্ডের এ ঘটনা।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে অভিযোগে জানায়, স্থানীয় মৃত আবুল হোসেনের পুত্র নুরুল ইসলাম গংয়ের সাথে জমি বিক্রয়ের জমা থাকা স্ট্যাম্প নিয়ে মো: রফিকের মধ্যে বিরোধ চলে আসছিল। এমনকি সম্প্রতি নুরুল ইসলাম ও রফিকের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। এঘটনায় স্থানীয় শালিস-বিচারও হয়। এর জেরধরে গতকাল ভোর রাতে রফিকের বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় একদল দূর্বৃত্ত আগুন লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা আগুনের লেলিহান শিখা দেখে ঘুম ভেঙ্গে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের মো: রফিক জানান, পূর্বশত্রুতার জেরধরে স্থানীয় নুরুল ইসলাম,আক্কাস ও আবদুল হাকিম গং তার বাড়িতে আগুন দিয়েছে বলে ধারণা করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।