২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় তিন দিনব্যাপি উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি

“উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এ স্লোগানকে সামনে রেখে চকরিয়ায় উপজেলা প্রশাসন চত্ত্বর হতে বের হয়েছে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি।

সোমবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন স্থল পৌর কমিউনিটি সেন্টার মাঠে মিলিত হয়।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।